শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

তেলিয়াপাড়া চা বাগানে মাছের পোনা অবমুক্ত ও ঔষধি গাছ রোপণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ন্যাশনাল টি কোম্পানি সরকারি মালিকানাধীন মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করণ ও ঔষধি গাছ রোপণ উদ্বোধন করলেন এনটিসি চেয়ারম্যান মামুন রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান। গত শনিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগানের লেক বিভিন্ন প্রজাতি বিপুল পরিমাণ পোনা মাছ অবমুক্ত করেন। পরে চা বাগানে বিভিন্ন প্রজাতি ঔষধি গাছের চারা রোপণ করেছেন।
এ-সময় এনটিসি চেয়ারম্যান মামুন রশিদ বলেন, চা বাগানে লেকে বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করা ও ঔষধি গাছের চারা রোপণ একটি চমৎকার পদক্ষেপ নিয়েছি। এই মাছের পোনা গুলো উৎপাদন বৃদ্ধি পাবে। তেমন অন্যদিকে পরিবেশের ভারসাম্য ও রক্ষা হবে এবং আমিষের চাহিদা পূরণ হবে। তিনি আরো বলেন, রুই, কাতলা, মৃগেল, ব্রিগেড ইত্যাদি অবমুক্ত করা হয়। লেকের ধারে ঔষধি গাছের চারা রোপণ করা হয়। যা পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি করে এবং ভেষজ ঔষধের চাহিদা মেটাতে পারে। এদিকে এনটিসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান বলেন, রোগ নিরাময় জন্য বিভিন্ন প্রজাতি ঔষধি গাছ রোপণ করা হয় চা বাগানে। এই গাছ গুলো সাধারণত ভেষজ চিকিৎসায় ব্যহৃত হয়। পোনা মাছ অবমুক্ত ও ঔষধি গাছ রোপণ সময় উপস্থিত ছিলেন, এনটিসি ডিজিএম ও পাত্রখলা চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম, তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন, বাগানের স্টাফ ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com