শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী ফারছু, সাবেক সহ-সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা মৎস্যজীবি দলের সভাপতি এডভোকেট মুদ্দত আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান প্রমুখ। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও ৭১ সালে মুক্তিযুদ্ধে, ৯০ সালে গণতান্ত্রিক আন্দোলনে ও ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com