বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে সেনাবাহিনীর অভিযান ইয়াবা ও গাঁজা ডিলারসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিপপাশা ও পাঠানটুলা গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী ডিলার মোঃ আরজু মিয়া সহ ২ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে ৩০ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাজাঁ, ৫টি গাঁজা কলকি, ২পিস ফুয়েল পেপার, ৩টি চাকু ও ৫টি কেচি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, আজমিরীগঞ্জ উপজেলার শিপপাশা গ্রামের মো: আব্দুল নুর মিয়া’র পুত্র মো: আরজু মিয়া (৪৮) ও বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের পাঠানতুলা গ্রামের নুরুল ইসলামের পুত্র মো: জুয়েল মিয়া।
জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার রাত ১ টা থেকে ভোর রাত পর্যন্ত বানিয়াচং সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সামিউল আযীম এর নেতৃত্বে আজমিরীগঞ্জ উপজেলার শিপপাশা ও বানিয়াচঙ্গের পাঠানটুলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা ও ইয়াবা কুখ্যাত ব্যবসায়ী ডিলার শিবপাশা গ্রামের মোঃ আরজু মিয়া সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে একজন ইয়াবা ডিলার পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com