বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

নিউইয়র্কে কানাডা প্রবাসী রজত পালের মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক থেকে ॥ নিউইয়র্কে সফররত কানাডা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা টরন্টো মৌলভীবাজার জেলা সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা রজত পাল নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
গত ১৪ই আগস্ট বৃহস্পতিবার দুপুরে ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের বিখ্যাত খলিল বিরিয়ানিতে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল এসোসিয়েশনের সভাপতি মোস্তাক এলাহী চেমন, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী, সাবেক সভাপতি মামুনুর রশিদ শিপু, উপদেষ্টা পরিষদের সদস্য শাহ জামাল হোসেন, কয়ছর করিম, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান ও যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমেদ চৌধুরী মনির প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দ কানাডা প্রবাসী রজত পাল ও যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমেদ চৌধুরী মনিরকে স্বাগত জানান এবং শত ব্যস্ততার মাঝেও সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়াও সময় সল্পতার কারণে জিল্লুর আনাম চৌধুরী চেমন, কামাল হোসেন চেরাগ, নান্টু দেব, ইমরুল কায়েস, জায়েদ হোসেন সহ অন্যান্যদের সাথে মোবাইল ফোনে শুভেচ্ছা বিনিময় করেন। পরে মধ্যাহ্ন ভোজে সবাই অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com