নিজস্ব প্রতিনিধি ॥ যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রাণের সংগঠন “বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন”-এর কাক্সিক্ষত বার্ষিক শিক্ষা সফর গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সারা বছর অপেক্ষায় থাকা এই শিক্ষা সফরের এবারের গন্তব্য ছিল নিউ জার্সি স্টেটে অবস্থিত ডরষংড়হ উৎরাব ঈধঢ়ব গধু. এ উপলক্ষে গঠিত আয়োজক কমিটি সফল পূর্ব প্রস্তুতি নেওয়ায় সফরের প্রতিটি পর্ব ছিল দারুন উপভোগ্য। সকাল সাড়ে ৭টায় জ্যাকসন হাইটসের ডেরা রেস্টুরেন্টের সামনে বাসের জন্য জমায়েত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় এবারের শিক্ষা সফর। অবশ্য কয়েক সপ্তাহ পূর্ব থেকেই আয়োজক কমিটি গ্রুপের মাধ্যমে সফরসূচির ব্যাপারে সব ধরনের তথ্য ও গাইডলাইন সংশ্লিষ্টদের অবহিত করে আসছিল। এর অংশ হিসেবে ডেরা রেস্টুরেন্টের সামনে সেই কাক্সিক্ষত লাক্সারিয়াস বাসটি পৌঁছানোর সাথে সাথে আয়োজক কমিটির সদস্যরাসহ উপস্থিত সবাই সফরের জন্য খাবার-পানিসহ অন্যান্য আনুসঙ্গিক সামগ্রী বাসে তুলতে তৎপর হয়ে উঠেন। এই সময় সংগঠনের সভাপতি জায়েদুল মোহিত খান, সাধারণ সম্পাদক সুকান্ত দাশ হরে এবং আয়োজক কমিটির আহ্বায়ক শাহ মোহাম্মদ সাদিকুর রহমান ও সদস্য সচিব সোহাগ আফছার উপস্থিত থেকে তালিকা অনুযায়ী সফরের প্রতিটি জিনিসপত্র সঙ্গে নেওয়ার বিষয়টি তদারকির মাধ্যমে নিশ্চিত করেন।
তারপর সারিবদ্ধভাবে বাসে উঠার পর সবার আনন্দ-উচ্ছ্বাসপূর্ণ মুখগুলোই বলে দিচ্ছিল শিক্ষা সফরের জন্য তারা কতটা প্রস্তুত ছিলেন। বাসটি একখন্ড বৃন্দাবন কলেজ ক্যাম্পাস হয়ে যাত্রা করলো গন্তব্যের উদ্দেশ্যে। পরিবেশন করা হলো সকালের সুস্বাদু নাশতা। নাশতার পরই শুরু হয় প্রত্যেকের পরিচিতি ও স্মৃতিচারণ পর্ব। এতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় বেরিয়ে আসে নানা অজানা তথ্য। তারপর শুরু হয় গান-কবিতা-কৌতুকসহ অনেক আকর্ষণীয় পরিবেশনা। থেমে থেমে তা চলছিল বাসটি যেখান থেকে যাত্রা করেছিল সেখানে ফিরে আসার আগ পর্যন্ত। যার প্রধান আকর্ষণ ছিল সদ্য বাংলাদেশ থেকে আগত বৃন্দাবন কলেজের প্রাক্তন ছাত্র সঙ্গীত শিল্পী সৈয়দ ইকবালের পরিবেশনায় মনোমুগ্ধকর গান। তাছাড়া আনন্দের অংশ হিসেবে গজল ও গানে ওয়াছি চৌধুরী, গান, কবিতা ও কৌতুকে মিয়া এম আছকির এবং আবু সাঈদ চৌধুরী কুটি, অপর্ণা চৌধুরী বিশ্বাস, ফজলুর রহমান চৌধুরী, ইব্রাহিম খলিল বারভূইয়া রিজু ও সিদ্দিকুর রহমান প্রমুখগণও গানে অংশ নেন। এর ফাঁকে ফাঁকে স্বেচ্ছাসেবক বাহিনী পরিবেশন করেন নানা স্বাদের মজার মজার খাবার এবং সবার জন্য টি-শার্ট।
ঘড়ির কাঁটা যখন সবে দুপুর একটা পার হয়েছে তখন আসে সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ শিক্ষা সফরের বাসটি গিয়ে পৌঁছায় গন্তব্যস্থলে। সূচী অনুযায়ী আয়োজক কমিটি নির্ধারিত মূল্য পরিশোধ করে সবার জন্য সংগ্রহ করে বোটে (নড়ধঃ) চড়ার টিকিট। চলে ফটোসেশন তারপর সারিবদ্ধভাবে একে একে সবাই বোটে উঠে। বোটটি যখন তিমি, ডলফিন ও সমুদ্রের বিশালতা দেখার উদ্দেশ্যে গভীর সমুদ্রের দিকে রওয়ানা হয় তখন সূর্যের আলো ও যাত্রীদের হাস্যোজ্জ্বল মুখ একাকার হয়ে গিয়েছিল। উৎফুল্ল হৃদয়ে ও উৎসুক চোখে চলে সমুদ্র পর্যবেক্ষণ। যখনই ডলফিনগুলো পানির নিচ থেকে ভেসে উঠতো তখনই চারদিকে রব উঠতো ঐ দেখো ঐ দেখো! সাথে হৈ-হুল্লোরের মধ্যেই বিরতিহীনভাবে চলে একক ও দলবদ্ধ ফটোসেশন। প্রায় চার ঘন্টার বোট জার্নি শেষে বোটটি ফিরে আসে তীরে। যাত্রীদের বুকে তখনও ঢেউ খেলছিল এক রোমাঞ্চকর ভ্রমণ অনুভূতির।
সবাই ফিরে আসে আবার বাসে। শুরু হয় ফিরতি যাত্রা। ঘন্টাখানেক বাস চলার পর লাঞ্চের জন্য পূর্ব থেকে বুকিং দেওয়া একটি পাকিস্তানি রেস্টুরেন্টে হয় যাত্রাবিরতি। সেখানে পূর্ব নির্ধারিত মেনু অনুযায়ী সবাই তৃপ্তি সহকারে দুপুরের প্রধান খাবার গ্রহণ করেন। খাবার শেষে বাসটি আবার জেকসন হাইটসের উদ্দেশ্যে রওয়ানা করে। শুরু হয় র্যাফেল ড্র-এর জন্য টিকিট বিক্রির হাঁক-ডাক প্রচারণা। এতে অংশ নেন শফি উদ্দিন তালুকদার, আবুল কালাম আজাদ টিপু, সুকান্ত দাশ হরে, মাসুদ আবেদীন, সোহাগ আফছার, মোহাম্মদ ওয়াহেদ ও ফয়সল আহমেদসহ অন্যান্যরা। র্যাফেল ড্র’র প্রধান আকর্ষণ ছিল মাহরীন মাল্টি সার্ভিসের পক্ষ থেকে একটি ল্যাপটপ। সাথে ছিল অন্যান্য আরও ছয়টি পুরস্কার। প্রথম পুরস্কারটি জিতে নেন যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক তুহিন তালুকদার।
ফেরার পথের শেষ ঘন্টায় ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ইব্রাহিম খলিল বারভূইয়া রিজু’র নেতৃত্বে যার অন্যান্য কমিশনারগণ ছিলেন ফজলুর রহমান চৌধুরী ও আবু সাঈদ চৌধুরী কুটি এবং পদাধিকার বলে এসোসিয়েশনের সভাপতি জায়েদুল মোহিত খান ও সাধারণ সম্পাদক সুকান্ত দাশ হরে-কে নিয়ে গঠিত নির্বাচন কমিশন নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের পক্ষ প্রধান নির্বাচন কমিশনার যখন সভাপতি হিসেবে শফি উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে সোহাগ আফছারের নাম ঘোষণা করেন তখন মুহুর্মুহু করতালির মাধ্যমে সবাই নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করে নেন। এর কিছুক্ষণ পরই সমাপ্তি ঘটে একটি সফল আনন্দঘন আলো ঝলমল দিনের। আগামী বছর আবারও এই দিনটিকে ফিরে পাবার প্রত্যাশা ও স্বপ্ন বুকে নিয়ে সবাই নিরাপদে ফিরে যান যার যার আপন ঘরে।