শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে কনস্টেবল নিয়োগের ৩য় দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সেবার ব্রতে চাকরি’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার শুক্রবার (১৫ আগস্ট ২০২৫খ্রিঃ) তৃতীয় দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জেলার পুলিশ সুপারের প্রত্য তত্ত্বাবধানে গত ১৩ এবং ১৪ তারিখ দুই দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে সকাল ০৮ টা থেকে পুরুষ প্রার্থীদের ১৬শ মিটার ও নারী প্রার্থীদের জন্য এক হাজার মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ড্র্যাগিং ও রোপ কাইমিং ইভেন্ট সম্পন্ন হয়। তিন দিন ব্যাপী বিভিন্ন ধাপে শারীরিক সমতায় উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। কনস্টেবল নিয়োগে মেধা ও শারীরিক সক্ষমতাই একমাত্র যোগ্যতা আর তাই গতকাল ৩য় দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের কনস্টেবল নিয়োগে দালাল, প্রতারক ও অবৈধ সুযোগসন্ধানীদের থেকে দূরে থাকার পরামর্শ দেন পুলিশ সুপার হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com