সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ শহরের খোয়াই ব্রিজের নিকট অবৈধ মিশুক স্ট্যান্ড ॥ বাড়ছে যানজট

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের চৌধুরী বাজার ফল হাটা ও খোয়াই ব্রিজের নিকট অবৈধ মিশুক স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে করে সারা দিনই যানজট সৃষ্টি হচ্ছে। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারছেন না। এতে করে নানা সমস্যাসহ ভোগান্তিতে পড়তে হয়। অনেক শিক্ষার্থী ও চাকরিজীবীরা সময়তো কর্মস্থলে না পৌছায় কাজকর্মে ব্যাঘাত ঘটছে। খবর নিয়ে জানা গেছে, কোনো অনুমতি ছাড়াই পেশিশক্তি ব্যবহার করে একটি প্রভাবশালী সিন্ডিকেট মিশুক স্ট্যান্ড গড়ে তুলেছে। একটি চক্র প্রতিদিন ২০ টাকা করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে হালকা এ যানবাহনটি দাপিয়ে বেড়াচ্ছে সড়কে। এখান থেকে নাগুড়া, দৌলতপুর, আলিগঞ্জ, ইমামবাড়ি, পুকড়া, আলমবাজার, আতুকুড়া, সুবিদপুর, বলাকিপুর, কবিরপুর, রত্না যাতায়াত করছে। যাত্রীদের অভিযোগ, পুলিশ ডিউটি করলেও এই অবৈধ মিশুক স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। যেখানে সেখানেই মিশুক পার্কিং করে যানজট সৃষ্টি করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com