বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ শহরের রাজাবাদ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আর নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরতলীর রাজাবাদ গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল নুর এর ছেলে ও হিরা মিয়া গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বদরুজ্জামানের চাচাতো ভাই শহরের ব্যবসায়ী আক্তারুজ্জামান জাহাঙ্গীর (৫৪) গতকাল বুধবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নবীগঞ্জ ওসমানী রোডস্থ দারুল উলুম মাদ্রাসার শাহী ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। এদিকে আক্তারুজ্জামান জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌর সভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com