বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে এক অসহায় কলেজ ছাত্রে পাশে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অসহায় এক কলেজ ছাত্রের পাশে দাড়ালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী। গত বৃহস্পতিবার বিকেলে সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজের ছাত্র জামিলুর রহমানের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, খলিলুর রহমান দুদু, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না। কলেজ ছাত্র জামিলুর নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের অমৃতা কাগাউড়া গ্রামের। সে একটি দরিদ্র কৃষি নির্ভর পরিবারের সন্তান। বিগত দুই বছর ধরে প্রাকৃতিক দুর্যোগে সকল ফসল নষ্ট হওয়ায় চরম বিপাকে পড়েছে তার পরিবার। এ অবস্থায় লেখা পড়ার খরচ চালানো কোন ভাবেই সম্ভব হচ্ছে না পরিবারের পক্ষে। এ অবস্থায় তার পরিবারের দিকে সাহায্যের হাত বাড়ান উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com