বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ॥ শাহীন সভাপতি ও নয়ন সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাবে হবিগঞ্জ জেলা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন-এর আহ্বায়ক এস কে শাহীনের সভাপতিত্বে সহিবুর রহমান ও জাকারিয়া চৌধুরীর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব শেখ আইয়ুবুর রহমান নয়ন। প্রধান অতিথি ছিলেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিরুল হক আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। এছড়াও আমন্ত্রিত অথিতিবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এতে উপস্থিত ছিলেন, মোবাশ্বির আলী, মাহবুব আলম শামীম, সুশীল চন্দ্র দাস, শাহ আজিবুর হোসেন, সৈয়দ সোহাগ আলী, কামাল মিয়া, প্রদীর চন্দ্র দাস, রায়হান মিয়া, মোঃ আবুল হোসেন, রোকেয়া বেগম, রুপন মিয়া, মুবিন মিয়া, আহমেদ হৃদয়সহ প্রায় ৫ শতাধিক গার্মেন্টস কর্মী। অনুষ্ঠান শেষে এস কে শাহীনকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও শেখ আইয়ুবুর রহমান নয়নকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গার্মেন্টস শিল্প হল সেই খাত যে খাতের মাধ্যমে আমাদের দেশের প্রধান অর্থনৈতিক উপার্জন হয়। আর সেই খাতের সাধারণ কর্মচারীদের যারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে তাদের বিরুদ্ধে সর্বদা সোচ্ছার হতে হবে।
এছাড়াও গার্মেন্টস কর্মীদের ন্যায্য অধিকার রক্ষায় ও দাবি আদায়ের লক্ষে উপস্থিত সকলকে প্রয়োজনে রাজপথে নেমে দাবি আদায় করতে হবে বলেও তিনি বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com