মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পইল আসামপাড়া থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল আসামপাড়া গ্রামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাসম আলী (৩০) নামের এক আইসক্রীম বিক্রেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত সুরত আলীর পুত্র।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সদর থানার এসআই রকিবুল হাসান ও এএসআই সৌরভ দাসের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মাচাং থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ৪ বছর আগে সে ঘরে স্ত্রী রেখে সদর উপজেলার লাকড়িপাড়া গ্রামের সাহেদা আক্তার (২৫) কে বিয়ে করে। এরপর সাহেদা জানতে পারে তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে।
এ ব্যাপারে সাহেদা আদালতে মামলা করলে ১ম স্ত্রীর অনুমতি ছাড়া ২য় বিয়ে করার অপরাধে আদালত তাকে ১ বছরের কারাদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com