বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী মনোনীত হওয়ায় শামীমকে রেড ক্রিসেন্টের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান শামীমকে মনোনীত করায় হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম এর সভাপতিত্বে ও ইউনিট কার্যনির্বাহী সদস্য শফিকুজ্জামান হিরাজের পরিচালনায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্র্রির পরিচালক মশিউর রহমান শামীম, মার্চেন্ট এসোসিয়েশন হবিগঞ্জ এর যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ হিরাজ মিয়া, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী সদস্য এডঃ শিবলী খায়ের, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য তাজ উদ্দিন আহমেদ তাজ, মোতাহার হোসেন রিজু, ওয়াহিদুজ্জামান বাবুল, আব্দুর রউফ মাসুক, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের উপ যুব প্রধান আশিষ কুমার কুড়ি, যুব সদস্য সাব্বির আহমেদ রনি, সারোয়ার হোসেন, চয়ন আহমেদ, সজিব চৌধুরী, তন্নি পাল, অফসা নাছরিন উর্মি, শাহীনুর রহমান, খলিলুর রহমান প্রমুখ। ফুলেল শুভেচ্ছা জানানোকালে মিজানুর রহমান শামীম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং হবিগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের আজীবন সদস্য, কার্য নির্বাহী সদস্য ও রেড ক্রিসেন্ট যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com