মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এমপি কেয়া চৌধুরীর দাবীর প্রেক্ষিতে বাহুবলের দ্বীননাথ ইনস্টিটিউশন হাইস্কুল জাতীয়করণ হয়েছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি কেয়া চৌধুরীর দাবীর প্রেক্ষিতে বাহুবলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দ্বীননাথ ইনস্টিটিউশন মডেল হাইস্কুলটি জাতীয় করণ করা হয়েছে। সারা দেশের ১৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ওই স্কুলটিও জাতীয়করণ করা হয়। এ বিদ্যালয়টিকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এমপি কেয়া চৌধুরী।
ইতোমধ্যে এমপি কেয়া চৌধুরীর দাবীর প্রেক্ষিতে বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজও জাতীয়করণ করা হয়। এরই ধারাবাহিকতায় ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে সংসদে স্পিকারের মাধ্যমে এমপি কেয়া চৌধুরী বাহুবলের দ্বীননাথ ইনস্টিটিউশন মডেল হাইস্কুলকে জাতীয়করণ করার জোরালো দাবী করেন।
দ্বীননাথ ইনস্টিটিউশন হাইস্কুল জাতীয়করণ করায় দ্বীননাথ ইনস্টিটিউশন মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রেজ্জার ও উপজেলা যুবলীগের আহবায়ক অলিউর রহমান অলির নেতৃত্বে ম্যানেজিং কমিটির সদস্য সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এমপি কেয়া চৌধুরীর অফিসে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com