বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে বাস চালককে মারধর করায় ১ ঘন্টা সড়ক অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বাস চালককে মারধর করায় সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এ সময় ১ ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে পৌর মেয়র মোঃ ছালেক মিয়া ও হবিগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর মধ্যস্থতায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ-শ্রীমঙ্গলগামী বাসের চালক জুয়েল মিয়াকে তুচ্ছ বিষয় নিয়ে মারধর করেন এক যাত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে বাস শ্রমিকরা শায়েস্তাগঞ্জ দাউদনগর ও পুরান বাজার সড়কে বাস আটক রেখে যান চলাচল বন্ধ করে দেয়।
হবিগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভার মেয়র ও শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী আলোচনার মাধ্যমে ৩১ আগষ্ট বিষয়টি মিমাংসার জন্য সময় নির্ধারণ করা হবে মর্মে বাস শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com