বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারী মারা গেলে পরিবার পাবে ৫০ হাজার টাকা

  • আপডেট টাইম সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৬৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও ডেস্কে কর্মরত চুক্তি ভিত্তিক কর্মচারীদের মৃত্যুর পর পরিবারকে ৫০ হাজার টাকা তাৎক্ষনিক অনুদান দেয়া হবে। হবিগঞ্জ পৌরসভার পৌর পরিষদের আগষ্ট মাসের মাসিক সভায় পৌরভবনের সভাকক্ষে রবিবার এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। গত জুলাই মাসে অনুষ্ঠিত পৌর পরিষদের মাসিক সভায় হবিগঞ্জ পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন কর্মকর্তা-কর্মচারীদের মৃত্যুর পর পৌরসভার পক্ষ হতে তাৎক্ষনিক অনুদান প্রদানের জন্য পৌর পরিষদের কাছে দাবী উত্থাপন করেন। এ দাবীর প্রেক্ষিতে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর রবিবারের মাসিক সভায় সিদ্ধান্তটি অনুমোদিত হয়। মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে ওই মাসিক সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল, মোঃ আবুল হাসিম, দীলিপ দাস, মোহ্ম্মাদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীসহ পৌরসভার শাখা প্রধানগন। সভায় আসন্ন পবিত্র ঈদ উল আযহায় ঈদের দিনের পরে ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারনের ব্যবস্থা গ্রহনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com