বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মৌলভীবাজারের ডাকাত সর্দার নবীগঞ্জে গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মৌলভীবাজারের চিহ্নিত ডাকাত সর্দার হত্যা ও একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী সেজলু মিয়া ওরফে বজলুকে গ্রেফতার করেছে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ ও এ.এস.আই সোহাগ আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পানিউমদা বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বজলু মৌলভীবাজার সদর থানার ভিন্নিগাঁও গ্রামের মৃত সত্তার মিয়ার পুত্র। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বজলুর বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। হত্যা মামলাটি পিবিআই’র কাছে তদন্তাধীন আছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com