বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গণসংযোগ শেষে দৌলতপুর বাজারে আকাদ্দছ হোসেন তালুকদারের পথসভা

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, ১৪নং মুরাদপুর ইউপি‘র সাবেক চেয়ারম্যান আকাদ্দছ হোসেন তালুকদার গতকাল রবিবার উপজেলার উত্তরপূর্বাঞ্চলীয় ইউনিয়নের বিশেষ বিশেষ বাজার গুলিতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। তিনি মার্কুলী বাজার, দৌলতপুর বাজারসহ বেশ কয়েকটি বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বিকেল ৪টায় দৌলতপুর ইউনিয়নস্থ চক বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন। এ সময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বানিয়াচং উপজেলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের জাতীয়তাবাদী সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপি‘র সম্মানিত উপদেষ্টা এম এ মন্নাফ। দৌলতপুর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আলহাজ্ব নুরুল হক মাস্টার-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মঈনুল ইসলাম এখলাছ, আবদাল চৌধুরী, খুর্শেদ আলম চৌধুরী পিন্টু, জমির উদ্দিন খান উস্তার, বাবুল তালুকদার, কাশেম বিল্লাহ নোমান, তারা মিয়া মেম্বার, মাওলানা আজিজুল হক, শেখ জাকির হোসেন, সালাহ উদ্দিন, আবিদুল চৌধুরী, আবদাল, নাজমুল আলম চৌধুরী লোকমান প্রমূখ। সভায় আকাদ্দছ হোসেন তালুকদার অবহেলিত বানিয়াচং উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে সকলের ভোট, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com