বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক সোহেলের বোনের মৃত্যুতে বানিয়াচং প্রেসক্লাবে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল এর আমেরিকা প্রবাসী বোনের মৃত্যুতে বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর সাবরেজিস্টার মসজিদে মিলাদ পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান ও দোয়া পরিচালনা করেন মাওলানা জাফর আহমেদ সিরাজী। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খান, সর্দার আজিমুল হক স্বপন, শেখ জোবায়ের জসিম, মখলিছ মিয়া, দেওয়ান শোয়েব রাজা, শিব্বির আহমদ আরজু, রায়হান উদ্দিন সুমন, মোঃ আশিকুল ইসলাম, দিলোয়ার হুসেনসহ মুসল্লিগণ।
সাংবাদিক সোহেলের মেঝ বোন নাছিমা আক্তার (৪২) গত ৪ আগস্ট বিকাল ৪ টার দিকে আমেরিকার হ্যামরিফুড হাসপাতালে ইন্তেকাল করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সপরিবারে আমেরিকার মিশিগান শহরে বাস করতেন। মিশিগান ড্রেট্টয়েট ডাউনটাউন মসজিদে মরহুমার জানাযা শেষে একই শহরের ডারবান কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ১ছেলে, ১মেয়ে, মা, ৫ভাই, ৩বোনসহ আমেরিকা ও বাংলাদেশে আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com