বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ৩টি মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ৬১৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের খোয়াই নদীর পাকুড়িয়া অংশে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনটি সেলু মেশিন জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ তাহমনিা আক্তার অভৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে খোয়াই নদীর পাকুরিয়া অংশে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমান আদালত নদী থেকে বালু উত্তোলনের তিনটি মেশিন জব্দ করেন। পরে জব্দকৃত তিনটি বালু উত্তোলনের মিশিন জ্বালিয়ে ধ্বংস করা হয়। এ সময় নদীর পাশে বালু উত্তোলন করার সময় ২টি ট্রাক ভর্তি ২শ’ ৪০ ঘনফুট বালু জব্দ করে নিলামে তুলে বিক্রি করা। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন ভূমি অফিসের সার্ভেয়ার মুনিরুজ্জামান, থানার এএসআই সামছুজ্জামান, সিরাজুল হক।
এ ব্যাপারে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা আক্তার বলেন, খোয়াই নদীর পাকুরিয়া অংশে বালু উত্তোলনের কোন অর্ডার দেয়া হয়নি। বালু ব্যবসায়ীরা প্রশাসনের অনুমতি ছাড়া বালু উত্তোলন করছে। তিনি আরও বলেন ওই ব্যবসায়ীদের চিঠি দেয়া হয়েছে এবং বলা হয়েছে নদী থেকে মেশিন উঠানোর জন্য। কিন্তু তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com