বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৪৮৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৬ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. মাহবুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কৃষি কর্মকর্তা আতিকুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখলিমা আক্তার, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, চেয়ারম্যান ফারুক পাঠান, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি ১শ ২৮ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ¯েপ্র মেশিন বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com