বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ইয়াবাসহ গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ২৬ পিস ইয়াবাসহ গাঁজা উদ্ধার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী মানিক পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার হামিদনগর এলাকায় এ অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই অজিত দাসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদরের হামিদনগর এলাকায় মাদক ব্যবসায়ী মানিকের পরিত্যক্ত বাসায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ও ৩শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক পালিয়ে যায়।
বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার মফিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com