বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মামুন হত্যার দায়ে ১৬ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৫৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের মামুন মিয়া হত্যার অভিযোগে চুনারুঘাট থানায় ১৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে নিহত মামুন মিয়ার পিতা উপজেলার কেউন্দা গ্রামের মীর নূর আহম্মদ বাদী হয়ে ১৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নূরুল ইসলাম জানান, গত সোমবার ভোরে মামুন মিয়ার মৃত দেহ কেউন্দা গ্রামের ছুরুক মিয়ার পুকুর পাড়ে পাওয়া গেলে পুলিশ সোমবার লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। ওই দিন রাতেই মামুন মিয়ার পিতা মীর নূর আহম্মদ ১৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার আসামীরা হলো, সবুজ মিয়া, মনসুর মিয়া, রাহিদ মিয়া, ফজলু মিয়া, দুলাল মিয়া, রফিক মিয়া, লাল মিয়া, মোঃ আরজু মিয়া, কিজির মিয়া, আক্কাছ মিয়া, ভিংরাজ মিয়া, মনজু মিয়া, ফজলে আহাম্মদ ওরফে বাচ্চু মিয়া, রাজিয়া বেগম, চাঁন মিয়া, নূরুল হক।
উল্লেখ্য, কেউন্দা গ্রামের মীর নূর আহাম্মদের ও ছগির আহম্মদের পরিবারের সাথে রাজিয়া খাতুন ও ফজলে আহম্মদের বাহিনীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আসামীদেরকে ধরতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com