শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার বাসষ্টেশন এলাকা থেকে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে থানার এসআই আবুল কাসেম ও এএসআই মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আঃ রহমানের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ফজলুর হক সাবু (৩৭) ও একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে বিল্লাল মিয়া (২৫) কে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছে বিশেষ কায়দায় রক্ষিত ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com