বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আদালত প্রাঙ্গণে মামলার স্বাক্ষীকে প্রাণনাশের হুমকি

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্টে একটি মামলায় সাক্ষী দিতে এসে চুনারুঘাটের সাংবাদিক মহিদ চৌধুরীকে মামলার আসামী প্রাণনাশের হুমকি ও গালমন্দ করার অভিযোগ পাওয়া গেছে।
সাংবাদিক মহিদ চৌধুরী জানান, গতকাল ২৫ জুলাই মঙ্গলবার একটি সি.আর মামলার (নং- চুনারুঘাট ১৩০/১৪) স্বাক্ষী দেবার জন্য তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত-৩ এ আসেন। বেলা প্রায় ১টার দিকে সাংবাদিক মহিদ চৌধুরী কোর্টের বারান্দায় বের হলে মামলার প্রধান আসামী মোঃ সফিক মিয়া তাকে গালমন্দ ও আক্রমন করার জন্য তেড়ে আসেন। এসময় উপস্থিত উপস্থিত লোকজন মহিদ চৌধুরীকে রক্ষা করলে প্রাণনাশের হুমকি দিয়ে সফিক মিয়া সটকে পড়ে। এমতাবস্থায় সাংবাদিক মহিদ চৌধুরী নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com