মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে সংবর্ধনা সভায় এমপি মজিদ খান ॥ সুন্দর ও সমৃদ্ধি বানিয়াচং গড়তে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান বলেছেন, বানিয়াচং সবার প্রিয়। আমরা সবাই একে-অন্যের পরিপূরক। একই আলো-বাতাসে সবাই বড় হয়েছি। এলাকার মানুষের সুবিধা-অসুবিধা সবাইকে দেখতে হবে। সুন্দর ও সমৃদ্ধি বানিয়াচং গড়তে সবাইকে আন্তরিক ও ঐক্যবদ্ধ কাজ করতে হবে। বর্তমান সরকার হল উন্নয়মুখী সরকার। এই সরকারের সাড়ে ৮ বছরে যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। নির্মাণ করা হয়েছে নতুন নতুন রাস্তাঘাট। সরু রাস্তাকে করা হয়েছে প্রশস্ত। সব ধরনের যানবাহন চলাচলের উপযোগী রাস্তাঘাট নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার। নিজের নৈতিক দায়িত্ব থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়মূলক কাজগুলো সাধারণ মানুষকে বলতে হবে। একই সাথে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে।
গতকাল রোববার বিকালে বানিয়াচং উপজেলা সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির এডঃ আব্দুল মজিদ খান এমপি এ সব কথা বলেন। বানিয়াচং বড়বাজার সিএনজি স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএনজি মালিক সমিতির সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন। সহ-সাধারণ সম্পাদক সবুজ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি আমির হুসেন মাস্টার, যুক্তরাজ্য আওয়ামী লীগ উপদেষ্টা ব্যারিস্টার এনামুল হক, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বড়বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ফুল মিয়া, অ্যাডঃ নজরুল ইসলাম খান, কৃষ্ণ দেব, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবু আশসাফ বাবু, হায়রুল বাশার সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিএনজি মালিক সমিতির সেক্রেটারি মুছা মিয়া, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ আলী, শ্রমিক ইউনিয়ন সভাপতি সাহেদ আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com