বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে মাইক্রো ভর্তি কারেন্ট জাল আটক ॥ চালক ও হেলপারকে অর্থদন্ড

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৬৫৭ বা পড়া হয়েছে

সোহেল আহমদ, বাহুবল থেকে ॥ বাহুবলে মাইক্রোবাস ভর্তি কারেন্ট জাল আটক করেছে পুলিশ।এ ঘটনায় মাইক্রাবাস চালক ও হেলপারকে অর্থদন্ড এবং আটককৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে উপজেলার ভৈরবীকোণায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার ভৈরবীকোণা গ্রামের কাছে একটি মাইক্রোবাসটি (ঢাকা মেট্টো  চ১১-৪৪৪১) বিকল হয়ে যায়। এ সময় চালক ও হেলপারের রহস্যজনক আচরণে সন্দেহ হলে পুলিশে খবর দেয় এলাকাবাসি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তলাশি করে তাতে ১১ বস্তা (প্রায় ৫০০ কেজি) নতুন কারেন্ট জাল উদ্ধার করে। এ সময় মুিন্সগঞ্জ সদরের পাচঘুয়াকান্দি গ্রামের সেলিম মিয়ার পুত্র মাইক্রোবাস চালক রাজন মিয়া (৩০) ও বাঘবাড়ি গ্রামের মহিউদ্দিনের পুত্র হেলপার আলমগীর (৩২) কে আটক করে পুলিশ। এদিকে গতকাল শনিবার দুপুরে আটককৃত চালক ও হেলপারকে বাহুবলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির করা হয়। বিচারক মৎস্য সংরক্ষণ আইন- ১৯৫০ এর ৪ ধারায় চালক ও হেলপারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় পুলিশ আটককৃত কারেন্ট জাল পুড়িয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com