বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইসলামী ফ্রন্ট নেতা বশির তালুকদারের ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৭৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার সহ-সভাপতি বশির আহমদ তালুকদার (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
গতকাল শনিবার সকাল ৮টায় নিজ বাড়ী চুনারুঘাট পৌর এলাকার মমিনপুরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর মমিনপুর ঈদগাঁ ময়দানে নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাযের ইমামতি করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। নামাযের জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যক্ষ আল্লামা আবু জাফর মোঃ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মাওঃ শাহজালাল আহমদ আখঞ্জী, কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মাওঃ ছোলাইমান খান রাব্বানী, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নুরুল্লাহ্ খান রায়হান, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, কাউছারুল গণি, কাজী মাওঃ আবুল খায়ের শানু, সৈয়দ হাফিজ আহমদ শাহিন, কাজী হাবিবুর রহমান, মোঃ হাবিবুর রহমান, শফিকুল ইসলাম তালুকদার দুলাল, মাওঃ খাইরুদ্দিন, মাওঃ মুসলিম খান, মাওঃ মোঃ ইয়াকুত মিয়া, মোঃ কুতুব উদ্দিন আখঞ্জী, আব্দুল ওয়াহেদ বাচ্চু, মাওঃ শেখ সাদ উদ্দিন ফরহাদ, মাওঃ আব্দুল কাইয়ূম তরফদার, মাওঃ শেখ জামাল আহমদ, সাংবাদিক এম এ ওয়াহেদ, এস এম সুলতান খান, আজিজ ইকবাল প্রমুখ। নেতৃবৃন্দ বশির তালুকদারের অকাল মৃত্যুতে গভীর শোক ও  সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com