বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে তিন দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় পৌর শহরের র‌্যালী শেষ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ আসনের এমপি এডঃ মাহবুব আলী। র‌্যালী ও উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার সৈয়দ সাইদুর রহমানের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট হাসপতালের টিএইচও দেবাশীষ দেবনাথ, থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান আঃ রশিদ, তাহির মিয়া মহালদার, সৈয়দ মোতাব্বীর হোসনে, আনোয়ার আলী, আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ, সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান রিপন, কবির মিয়া খন্দকার প্রমুখ। এ মেলায় ১৫টি স্টল এবং ৩দিন পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন রকমের গাছ পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com