বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে এমপি আবু জাহির অবহেলিত মৎস্যজীবীরা এখন সরকারি সহায়তার আওতায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সারা বিশে^ মাছ উৎপাদনে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। আর বাংলাদেশের উৎপাদিত মৎস্য সম্পদের সিংহভাগ সংগ্রহ হয় হবিগঞ্জ থেকে।
গতকাল বুধবার দুপুরে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু জাহির এমপি আরও বলেন, হবিগঞ্জ জেলায় যুবক-যুবতিদের ব্যাপক কমসংস্থানের ব্যবস্থা রয়েছে। সরকার হবিগঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসহ নানা প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে। তাই লেখাপড়া করে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত বা অন্যের চাকুরী না করে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজে নিজে স্বাবলম্বী হতে তাদের প্রতি আহবান জানান আবু জাহির এমপি।
তিনি বলেন, অতীতে মৎস্যজীবীরা অবহেলিত থাকলেও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার গঠন করে মৎস্যজীবীদের জন্য বিশেষ সুযোগ করে দিয়েছেন। যার কারণে মৎস্যজীবীরা আজ মাথা উচু করে সমাজে চলাফেরা করতে পারে। তারা এখন সরকারি সহায়তার আওতায়। তিনি আরো বলেন, একটা সময় প্রকৃত মৎস্যজীবীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে যেতো। কিন্তু আওয়ামী লীগ সরকার বিষয়টির প্রতি নজর দেওয়ায় এখন আর সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন না প্রকৃত মৎস্যজীবীরা। এ সময় তিনি প্রত্যেকেরে বাড়িতে পর্যাপ্ত পরিমাণ ফলদ বৃক্ষের গাছ লাগানোর জন্য অনুরোধ জানান এবং ডিমওয়ালা মাছ শিকার থেকে বিরত থাকার নির্দেশ দেন।
উপজেলা মৎস্য কৃষি বিভাগ ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ার‌্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুল আজিজ ভূইয়ার সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি অফিসার আমিত ভট্টাচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন লাখাই থানার ওসি (তদন্ত) দেওয়ান নুরুল ইসলাম, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল মতিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, মৎস্যজীবী সমিতির সভাপতি মিমেরশ দাস, নাসারী মালিকদের পক্ষে রায়হান উিিদ্দন মেম্বার, মৎস্যজীবী এমএ নোমান তালুকদাদর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com