বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলে মতবিনিময় সভা

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৪৫০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ‘মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ শীর্ষক জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বাহুবলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ২৪ জুলাই পর্যন্ত। মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাঝে আছে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে মতবিনিয়ম, র‌্যালী, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও মোবাইল কোর্ট পরিচালনা। গতকাল মঙ্গলবার দুপুরে মৎস্য সপ্তাহ উদযাপন উলপলক্ষে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সব তথ্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল, ক্ষেত্র সহকারী মোঃ শরিফ উদ্দিন, ক্ষেত্র সহকারী জয়তুন নাহার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শামিম আহমেদ, মৎস্যজীবী প্রতিনিধি মোঃ খালেক, সফল মৎস্যচাষী আবু তালেক ও আব্দুল গনি তালুকদার এবং ৭ জন মৎস্য সম্প্রসারণ কর্মী। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে র‌্যালী, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com