মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

  • আপডেট টাইম শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৭৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বাসুল্লা থেকে রাজারবাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা খানা-খন্দকে পরিপূর্ণ থাকায় স্থানীয় জনগণের ভোগান্তির শেষ ছিল না। রাস্তাটি সংস্কারে জন্য বিভিন্ন জনপ্রতিনিধি এবং অফিসে যোগাযোগ করেও যখন কোন সমাধান হচ্ছিল না তখন তারা স্মরণাপন্ন হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের।
সুমন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে বিভিন্ন এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। নিজে যেহেতু জনপ্রতি নন তাই ওই এলাকার জনগণকে সহজে তাদের দাবী পূরণ করে দেয়ার কোন উপায় ছিল না তার কাছে। ফলে তিনি উদ্যোগ নেন স্বেচ্ছা শ্রমে রাস্তাটি সংস্কারের। চুনারুঘাট শহরে তার বাসা ভেঙ্গে নতুন বাসা তৈরির কাজ চলছিল। সেখান থেকে তিনি ইট, কংক্রিট ও সুরকি নিয়ে যান বাসুল্লা-রাজারবাজার সড়কে। পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও করেন তাদেরকে। পরে নিজে হাতে তুলে নেন কোদাল।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় জনগণকে নিয়ে ব্যারিস্টার সুমন বাসুল্লা-রাজারবাজা সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করেন। নিজে কোদাল হাতে তুলে নেয়ায় স্থানীয় জনগণের মাঝে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফলে সকলে মিলে সুন্দরভাবে সংস্কার কাজ শেষ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com