সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বৃন্দাবন কলেজে বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভাঙচুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে হট্টগোল হয়েছে। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুরেরও ঘটনা ঘটে। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে শিক্ষকরাও অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। গতকাল বৃহস্পতিবার বৃন্দাবন সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সদ্য অনার্স পাস শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, দুপুরে কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠান চলাকালে কয়েকজন শিক্ষার্থীর মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হলে তারা কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে হট্টগোল কলেজে ছড়িয়ে পড়লে তারা গিয়ে দর্শন বিভাগে গিয়েও ভাঙচুর করে। এ সময় অবস্থা বেগতিক দেখে শিক্ষকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ফলে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ ড. আব্দুল মালেক জানান, শিক্ষার্থীদের ভুল বোঝাবুঝির কারণে হট্টগোল হয়েছে। অনুষ্ঠান বাতিল হয়েছে। শিক্ষকরা চলে গেছেন। তিনি বলেন, এটি ছিল অর্থনীতি বিভাগের অনুষ্ঠান। কয়েকজন শিক্ষার্থী শুনেছি দর্শন বিভাগের ফুলের টব ভাঙচুর করেছে। তবে সঙ্গে সঙ্গে পরিস্থিতি শান্ত করেছি আমরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com