বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৫৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি ১২০৬৮ (শামছুদ্দিন-সাবেরা) চুনারুঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় কমিটি গঠনের লক্ষে প্রায় দুই শতাধিক সহকারি শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এএইচ এম শামছু মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ কদ্দুছ মিয়া সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-ক্রীড়া সম্পাদক কাজী আব্দুল মন্নান মোহাম্মদ মহসীন মান্নান।
স্বাগত বক্তব্য রাখেন-খালেদুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-সমিতির সাবেক চুনারুঘাট উপজেলার আহবায়ক অবসর প্রাপ্ত সহ-শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ। এতে বক্তব্য রাখেন- সিনিয়র-সহ শিক্ষক রুহুল আমিন খান, মোহাম্মদ জায়েদ খান, কাঞ্চন কুমার দেব পিংকু, মোঃ আব্দুর রশিদ, মোঃ তৈয়বুর রহমান তালুকদার নান্নু, মোঃ জসিম উদ্দিন, পপি রানী দেব, নাজমা আক্তার, মাহমুদ হাসান তারেক, মোশাহিদুল ইসলাম, কামরুল ইসলাম হেলাল, মোঃ নুরুজ্জামান, কবি কামাল আহমেদ, মোঃ শাহাজাহান মোল্লা।
সভায় সর্বসস্মতিক্রমে বড়াব্দা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মোঃ শাহজাহান মোল্লাকে সভাপতি, মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবুল বাশার শিবলীকে সাধারন সম্পাদক, চুরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কদ্দুছ মিয়া যুগ্ম-সাধারন সম্পাদক, দক্ষিণ পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ তৌফিকুল ইসলাম রুমনকে সাংগঠনিক সম্পাদক, পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিল্পি রানী দেবকে মহিলা সম্পাদিকা করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়। শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি পরে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com