রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

এমপি আবু জাহিরের মধ্যস্থতায় পাটলী-জয়রামপুরের বিরোধ নিষ্পত্তি

  • আপডেট টাইম সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের পাটুলী ও জয়রামপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় সৃষ্ট বিরোধ আবু জাহির এমপির মধ্যস্থতায় নিষ্পত্তি হয়েছে। গতকাল রবিবার দুপুরে তেলিখাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। সালিশ বৈঠকে উভয়পক্ষের বক্তব্য শুনার পর উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সম্মানজক রায়ে এ বিরোধের নিষ্পত্তি করেন এমপ আবু জাহির। এ সময় উভয়পক্ষ নিজেদের ভুল শিকার করে দুঃখ প্রকাশ করেন। পরে সালিশে উপস্থিত নেতৃবৃন্দ দু’পক্ষকে একে অপরের সাথে মিলিয়ে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুুল মুকিদ, রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজউদ্দিন, নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, জামাল সরদার, রাজিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, শেখ সেবুল আহমেদ, আব্দুল মালেকসহ স্থানীয় মুরুবŸিয়ান।
উল্লেখ্য, গত রমজান মাসে উল্লেখিত দুই গ্রামসাসীর মধ্যে দাঙ্গার সৃষ্টি হলে বেশ কিছু লোক আহত হন। পরে উভয়পক্ষের বিরোধ আরো বাড়তে থাকলে আবু জাহির এমপি বিরোধটি নিষ্পত্তির উদ্যোগ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com