বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে এ্যাম্বুলেন্স চালকের সর্বস্ব ছিনিয়ে নেয়ার অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে এ্যাম্বুলেন্স চালক কাঞ্চন মিয়ার সর্বস্ব ছিনিয়ে নেয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান হৃদয় (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে শহরের ২নং পুল তেঘরিয়া এলাকার বাসিন্দা লাল মিয়ার পুত্র। শনিবার দিবাগত রাত ৩টার দিকে সদর থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে হৃদয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ১৯ জুন রাতে শহরের প্রেসক্লাব সড়ককে এ্যাম্বুলেন্স চালককে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয়। এ ব্যাপারে কাঞ্চন বাদি হয়ে সদর থানায় হৃদয়, মহিদ চৌধুরী মিশু ও কাওছারকে আসামী করে মামলা করেন। গতকাল রবিবার হৃদয়কে কোর্টে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com