বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা মিজান চৌধুরীর রোগ মুক্তি কামনায় চুনারুঘাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৪৩৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম চৌধুরী মিজানের রোগ মুক্তি কামনায় চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। এ উপলে গতকাল শনিবার বাদ আসর পৌর যুবদলের সভাপতি আব্দুল হামিদের বাসভবনে পৌর স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ আব্দুল কদ্দুছের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শামছুল হক তালুকদার, পৌর যুবদল সভাপতি মোঃ আব্দুল হামিদ, সেক্রেটারী আব্দুল আউয়াল, মানবাধিকার সংস্থার নেতা ও সাংবাদিক ফরিদ আহমদ, হাফেজ আব্দুস সালাম, আবুল হোসেন, আব্দুল জাহির, আনছব আলী, আব্দুস সহিদ, উপজেলা ছাত্রদল নেতা ঈশা খাঁ, তৌফিক তালুকদার, মোঃ জাহাঙ্গীর আলম, কাউছার আহমদ, বিপ্লব মিয়া, পাইকপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল আলী, ১০নং ইউপি নেতা শিপন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন, মোঃ ফারুক মিয়া, উপজেলা নেতা সফর আলী, রাজন মিয়া, রিপন মিয়া, স্বপন মিয়া, সজিদ মিয়া প্রমুখ। সভায় স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলামের আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com