বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে নানা আয়োজনে সাঁওতাল বিদ্রোহ পালন

  • আপডেট টাইম শনিবার, ১ জুলাই, ২০১৭
  • ৫৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নানা আয়োজনে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হাজার হাজার সাওতাল ও মুন্ডা সম্প্রদায়ের শ্রমিক চান্দপুর চা বাগানের নাচঘরে জড়ো হয়ে র‌্যালীতে অংশ নেয়। ‘সিধু কানু জেগেছে, বৃটিশ শাসন ভেঙ্গেছে, এ গানে গানে সাঁওতালরা প্রতি বছর স্মরণ করে তাদের পূর্ব পুরুষদের। র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান, যুবলীগ নেতা তাজুল ইসলাম, চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র, চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নৃপেন পাল, পঞ্চায়েত সভাপতি সাধন সাওতাল, শ্যাম সুন্দর রায়। সভায় বিভিন্ন চা বাগান থেকে আগত সাওতাল ও মুন্ডা জনগোষ্ঠীর নেতৃবৃন্দ ছাড়াও পঞ্চায়েত নেতবৃন্দ বক্তব্য রাখেন।
সাওতাল দিবসে চা শ্রমিকরা তাদের ভূমির অধিকার এবং মজুরী বৃদ্ধির দাবী জানায়। তারা বলেন, ৮৫ টাকায় এখন মানুষের জীবন চলেনা। তাই তারা মজুরী ২শ টাকা করা এবং ভূমিহীনদের বসত ভূমির মালিক করে দিতে সরকারের কাছে দাবী জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com