শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে লন্ডন প্রবাসী শেখ মহিউদ্দিন আহমেদ ৪০ মণ খেজুর ও টিন বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৫৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদের উদ্যোগে অলিমা মফিজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে মুসল্লিদের ইফতার করার জন্য ৪০ মণ খেজুর বিতরণ করা হয়েছে। শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদের পিতা শেখ মফিজ উদ্দিন এবং মাতা অলিমা খানমের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার প্রত্যকটি মসজিদে ইফতারের জন্য রাসুল (সঃ) এর প্রিয় ইফতার খেজুর এবং নামাজের চিরস্থায়ী সময়সূচি বিতরণ করা হয়। ১ম রমজান থেকে শুরু করে ১০ রমজান পর্যন্ত মোট ৪০ মণ খেজুর বিতরণ করা হয়। উক্ত খেজুর বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রিন্সিপাল মাওঃ মুজাহিদ আলী, প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, শেখ রহিম উদ্দিন, শেখ নাসিম উদ্দিন সুহান, শেখ জসিম উদ্দিন জাহান, লিল মিয়া, সামি উদ্দিন চৌধুরী, মোঃ মিজান, মোঃ রাকিব, জাবেল আহমেদ। অন্যদিকে গত বুধবারে নিজ ইউনিয়ন করগাঁওে গরিব দুঃখীদের মধ্যে ২ বান্ডিল করে টিন বিতরণ করা হয়। টিন বিতরণের সময় উপস্থিত ছিলেন শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদের পিতা শেখ মফিজ উদ্দিন আহমেদ, মাতা শেখ অলিমা খানম। এ ছাড়া উপস্থিত ছিলেন শেখ রহিম উদ্দিন, শেখ নাসিম উদ্দিন (সুহান), শেখ জসিম উদ্দিন (জাহান) প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com