বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দুই ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ৩ জুন, ২০১৭
  • ৬৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুইটি ট্রাক ও একটি সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ৬জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেওপাড়া বাজারের সন্নিকটে মহাসড়কে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-৩০৫৮) দাড়ানো ছিল। এসময় অপর একটি ট্রাক পিছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এসময় পানিউমদা থেকে দেবপাড়াগামী সিএনজির সাথে ধাক্কা লাগে। এঘটনায় ট্রাক চালক, হেলপার ও সিএজিতে থাকা যাত্রীসহ ৬ জন আহত হয়। আহতদের মধ্যে সিএনজি যাত্রী গজনাইপুর গ্রামের  মাওলানা হোসাইন মোহাম্মদ আফতাফ হোসেন (৪৮) কে আউশকান্দি অরবিট হাসপাতালে ভর্তি করা হয়। অপর ৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com