বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কামাইছড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের কামাইছড়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হবিগঞ্জ সদর উপজেলার ভাঙ্গাপুল এলাকার পশ্চিম ভাদৈ গ্রামের আল আমিন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে একটি মোটরসাইকেল যোগে তিনজন হবিগঞ্জের উদ্দেশ্যে ফিরেছিলেন।
বিকাল ৫টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া নামক স্থ’ানে পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সীমানা পিলারে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে আল আমিন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হন।
এ ঘটনায় আহত আরও দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করেছে। প্রত্যক্ষদর্শী বড়গাও গ্রামের তাজুল ইসলাম জানান, রাস্তার পাশে অবৈধভাবে বালু ট্রাকে তোলার ফলেই এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুপু কর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com