বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপিষ্টে চালক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৫৬২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে এক  চালক নিহত হয়েছে।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের বাসিন্দা টমটম চালক মোঃ হাবিব মিয়ার পুত্র একরাম হোসেন (২৮) গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ৯টায় চরবাজারের ফজিল মিয়ার মালিকাধীন রাইস মিলে তার নিজ টমটমটি চার্জ করে। সে টমটমটি নিয়ে বের হবার সময় পূর্ব থেকে চার্জে দেয়া একই গ্রামের বাসিন্দা ও তার সহকর্মী চালক মোঃ জাফর মিয়ার টমটমটিতে হাত দিয়ে স্পর্শ করলে এতে বিদ্যুৎপিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। আশংখাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একরাম হোসেন (২৮) কে মৃত ঘোষনা করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com