বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমানের মায়ের ইন্তেকাল মেয়র জি কে গউছের শোক

  • আপডেট টাইম বুধবার, ৩১ মে, ২০১৭
  • ৮১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার ও ব্যকস এর আজীবন সদস্য ওয়াহিদুর রহমানের মাতা ইঞ্জিলা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার সময় বার্ধক্যজনিত কারণে শহরের শ্যমলীস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের রায়পুর গ্রামের হাজী সনজব আলী তালুকদারের সহধর্মীনি।
তার পরিবার সুত্রে জানা যায়, আজ বুধবার বাদ যোহর সিনেমা হল বাজার জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মুড়ারবন্দে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে হবিগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার ও ব্যকস এর আজীবন সদস্য ওয়াহিদুর রহমানের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন মেয়র জি কে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com