বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৬৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে গত ২০ মে  শনিবার বিকাল ৩ ঘটিকায় গোপলার বাজার মদন মোহন জিউর আখড়ায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আখড়া পরিচালনা কমিটির সভাপতি ডাঃ শ্যামল চন্দ্র পালের সভাপতিত্বে এবং রবীন্দ্র পালের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন  নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক বিধান ধর, সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যজ্ঞেশ ভট্টাচার্য্য, সঞ্জয় ভট্টচার্য্য, কাজল কর, প্রণয় মালাকার, অমলেন্দু সুত্রধর, অনুকুল সরকার, আনন্দ সরকার, রূপেশ সরকার, ডাঃ মনোজ পাল, সমীরন কর, বিষু কর, বিপ্লব কর প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে রবীন্দ্র কুমার পালকে সভাপতি, ডাঃ মনোজ পালকে সাধারন সম্পাদক, সমীরন করকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য করে বিশিষ্টি ১০নং দেবপাড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com