বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে স্কুলছাত্রী নিখোঁজ

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০১৭
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী সৈয়দা লাভলী আক্তার (১৫) নিখোঁজ হয়েছে। তিনি কালাইনজুরা গ্রামের মৃত সৈয়দ নোয়াব মিয়ার মেয়ে। সৈয়দা লাভলী আক্তারের নিখোঁজের বিষয়ে বানিয়াচং থানায় জিডি করেছেন তার ভাই সৈয়দ সোহেল মিয়া।
জিডিতে সৈয়দ সোহেল মিয়া উল্লেখ করেন, গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে লাভলী আক্তার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি বাড়ি ফিরেননি। আত্মীয়-স্বজনসহ সকল স্থানে খোঁজাখুঁজি করেও  তার সন্ধান পাওয়া যায়নি। ফলে গতকাল শুক্রবার তার ভাই সৈয়দ সোহেল থানায় জিডি করেন।
এদিকে জিডির  প্রেক্ষিতে বানিয়াচং থানা কর্তৃপক্ষ জেলার সকল থানাকে বিষয়টি অবগত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com