বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আওয়ামী লীগ সরকারের প্রতি ভরসা রাখুন-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০১৭
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পানিউমদা রুকনপুর গ্রামে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ ফিরোজ আলীর সভাপতিত্বে আয়োজিত সভায়, হবিগঞ্জ-সিলেটের মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে বলেই, রুকনপুর গ্রামে একাধিক মসজিদে সরকারী বরাদ্দ সহ গ্রামে বিদ্যুতায়নে বরাদ্দ দিতে পেরেছি। যার সুফল, আপনারা ইতিমধ্যে পেতে শুরু করেছেন। ইনশাল্লাহ, ‘রুকরপুর প্রাথমিক বিদ্যালয়ের’ শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে দূর্ভোগ কমানোর জন্য ব্রীজ নির্মান বাস্তবায়নের কাজ শুরু করার জন্য, আমি নবীগঞ্জ পিআইওকে ফোনে নির্দেশ দিয়েছি। আপনারা জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি ভরসা রাখুন। আওয়ামী লীগ সরকার থাকলে, আপনাদের গ্রামের শতভাগ বিদ্যুতায়নের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধায় স্বার্থে ব্রীজ নির্মানে আমি ইনশাল্লাহ কাজ করবো।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, ১১নং গজনাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলী নেওয়াজ গাজী, ১৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক বাবু ব্রজ গোপাল রায়, প্রচার সম্পাদক খসরু চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মজনু মিয়া, ১৩নং ইউনিয়ন যুবলীগের সভাপতি এখলাছুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম সহ বিভিন্ন পেশার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com