বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বাগাউড়া গ্রামে ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামে ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে এক লম্পট। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদি হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৩ মে বিকাল ৪টার দিকে একই গ্রামের কাইয়ূম মিয়ার পুত্র রুহুল আমিন (৩০) স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী (১৩) কে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে ধর্ষণ করে। ওই ছাত্রী পালিয়ে এসে তার পিতাকে ঘটনাটি জানালে তিনি ওই দিন রাতে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গতকাল রবিবার ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা শেষে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার আলমের আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়। সন্ধ্যায় জবানবন্দি গ্রহণ শেষে ছাত্রীটিকে তার পিতার জিম্মায় দেন আদালত।
প্রায় ৩০ মিনিটের জবানবন্দিতে ওই ছাত্রী তার উপর নির্যাতনের বিষয়টি আদালতের কাছে তুলে ধরে। ঘটনার পর থেকে লম্পট রুহুল আমিন পলাতক রয়েছে।
নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান জানান, অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে আত্মগোপণে রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com