বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অ্যাডঃ রোকন উদ্দিন তালুকদারের মা আক্তারা খাতুনের ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল কোয়ার্টারের বাসিন্দা ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মরহুম অ্যাডঃ মফিল উদ্দিন তালুকাদারের স্ত্রী হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের সাবেক ভিপি অ্যাডঃ রোকন উদ্দিন তালুকদার রুকু মাতা মোছাঃ আক্তারা খাতুন ইন্তেকাল করেছেন। গত শনিবার রাত ২টা ১০মিনিটে ঢাকা ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল তিনি ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি ২পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় মরহুমার ১ম জানাজার নামাজ স্টাফ কোয়াটার মাঠে অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল মতিন খান, প্রবীণ আইনজীবি আরিফুল বর চৌধুরী, অ্যাডঃ নুরুল আমিন, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ মুশফিউল আলম আজাদ, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ এয়ারলিংক ক্যাবল নেটওয়ার্কের চেয়ারম্যান নাজমুল আনাম খান তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবি, সাংবাদিক অংশ গ্রহন করেন। পরে মরহুমার লাশ গ্রামের বাড়ী বানিয়াচঙ্গ উপজেলার পশ্চিম বাজুকা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com