বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা তালামীযের নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৭৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামীয়ার নবগঠিত হবিগঞ্জ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলার অর্থ সম্পাদক আমিমুল ইহসান তাহসিন। নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন মোঃ আব্দুুল ওয়াদুদ, শানে ফুলতলী পরিবশেন করেন মোঃ পলাশ আহমেদ।
নবনির্বাচিত জেলা তালামীয সভাপতি সৈয়দ শাহেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের অর্থ সম্পাদক ওয়ালিউর রহমান সানি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক লিয়াকত আলী তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত রাসেল। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় অর্থ-সম্পাদক ওয়ালিউর রহমান সানি। অনুষ্ঠান শেষে সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের বড় ভাই আবুল খায়েরের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com