বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাদক ব্যবসায়ী টেনু মিয়া দানিয়ালপুর থেকে আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৫৩২ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ মাদকের ভয়াল ছোবলে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যুব সমাজ। বার বার পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ বিক্রেতাদের আটক করলেও এ ব্যবসা বন্ধ হচ্ছে না। ফলে অনেক পরিবারের সন্তানরা নেশায় জড়িয়ে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাড়ছে চুরি, ছিনতাইসহ অপরাধ।
গতকাল বুধবার ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরের দানিয়ালপুর মাজার থেকে টেনু মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এ সময় তার দেহ তল্লাশী করে ৫২ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে বানিয়াচং উপজেলার নকলারআব্দা গ্রামের মৃত সাদি মোহাম্মদের পুত্র।
এ ব্যাপারে সিদ্দিকুর রহমান বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com