শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ শৈলা সমাজ কল্যাণ সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ ॥ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের শৈলা গ্রামের শৈলা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ এবং ‘তারুণ্যের উদ্দীপনা’ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন অনুষ্ঠান শৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতিক উল্যার সভাপতিত্বে এবং উক্ত সংস্থার সভাপতি মোঃ মহসিন আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, সাবেক চেয়ারম্যান মেহের আলী মালদার, কীর্তি নারায়ণ কলেজের অধ্যক্ষ ফয়জুর রব পনি, এসএনপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখ্ত চৌধুরী, ১নং ওয়ার্ড মেম্বার রজব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির, ক্বারী মোঃ তালেব উদ্দিন, স্বাস্থ্য সহকারী হারুনুর রশিদ, আব্দুল মোতালিব, মোঃ কামরুজ্জামান, মোঃ জসীম উদ্দিন, সংস্থার অর্থ সম্পাদক রেজাউল আহমদ, সদস্য মাসুমা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বী মাহতাব উদ্দিন, সুন্দর আলী, গোলাম মোস্তাফা, গিয়াস উদ্দিন, মিল্লিক মিয়া, মজমদর উল্ল্যা, আনসার মিয়া, শাহাবুদ্দিন, সাইদুজ্জামান, মৌলানা সামছুল আলম, ক্বারী ফখরুল আলম, সংস্থার সহ-সভাপতি আছিয়া বেগম, সীমা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার সাজেদা, রাকিব হাসান, সোমা আক্তার, জলিকা আক্তার, মামুনুর রশিদ, জেমি আক্তার, আকিফা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার সহ-সভাপতি আহম্মদ আলী এবং স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক রুজিনা আক্তার। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং সংস্থা কর্তৃক প্রকাশিত ‘তারুণ্যের উদ্দীপনা’ ম্যাগাজিনের ১ম সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com